Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

BN DESK
02 September 2026, 10:55 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। ঘটনাস্থলের উভয় পাশে ১০ কিলোমিটার দীর্ঘ হয় যানবাহনের লাইন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক ফুকরা এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আশা ঢাকাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের চালক ও বাসের হেলপার। এতে আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠায়। রাস্তার ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণ করলে রাত ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

B
BN DESK | 16 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার