Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

BN DESK
02 September 2026, 10:44 PM পড়তে ১ মিনিট

গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

আজ বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টা ৫০ মিনিটের দিকে বেদগ্রামে এই দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের নেয়ামুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলের সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কেই উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালকসহ ২ যাত্রী এবং বাসের ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত ৮ বছরের এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

তিনি আরও বলেন, বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

B
BN DESK | 28 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার