Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

BN DESK
09 September 2026, 04:33 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এই সংঘাতে বেশ কিছু দোকানে হামলাও হয়েছে। ইটের আঘাতে এখন পর্যন্ত উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, মুকসুদপুরে বেশ কিছুদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও  নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহর সমর্থকদের মধ্যে কোন্দল চলে আসছিল।

 

ওসি বলেন, এরই জেরে আজ শুক্রবার সন্ধ্যার দিকে সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহর এক সমর্থক তাঁর দেওয়া ক্যালেন্ডার বিতরণ করছিলেন। এ নিয়ে সেলিমুজ্জামান সেলিমের কয়েকজন সমর্থক ক্যালেন্ডার বিতরণকারীকে মারধর করে। এ নিয়ে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শীতল চন্দ্র পাল বলেন, একপর্যায়ে উভয় গ্রুপের কয়েক হাজার সমর্থক মুকসুদপুরের চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অংশ নেয় এবং একপর্যায়ে উভয় গ্রুপ ইটপাটকেল নিয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। পরিস্থিতি এখন শান্ত।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

B
BN DESK | 10 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার