গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর মোল্লা (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১০ জুন) দুপুরে জেলা শহরের মিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত তানভীর মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গ্রামের খোকন মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা শহরের মিয়াপাড়া এলাকায় ডেকোরেটরের কাজ করছিলেন শ্রমিক তানভীর মোল্লা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।