Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে ১ নিহত 

BN DESK
02 September 2026, 07:17 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে ১ নিহত 

নিউজ ডেস্ক:  গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহারুল ইসলাম (৩০) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ- ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবতাব জিলানী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লাইনম্যান আজাহারুল ইসলামের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া এলাকায়। 

সহকর্মী লাইনম্যান মো. ইউসুফ আলী বলেন, “সদর উপজেলার ডুমদিয়া পল্লী বিদ্যুতের লাইনে সহকর্মী আজাহারুল ইসলামকে নিয়ে আমি কাজ করছিলাম। এসময় হঠাৎ বিদ্যুৎ চালু হলে আজাহারুল বিদ্যুতায়িত হয়ে সারা শরীর পুড়ে যায়। পরে তাকে গোপালগঞ্জ- ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।” 

গোপালগঞ্জ- ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবতাব জিলানী বলেন, “রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।” 

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান বলেন, “লাইনম্যান আজাহারুল ইসলামের যেখানে কাজ করার কথা ছিল সেখানে লাইন শাট ডাউন দেওয়া ছিল। কিন্তু তিনি ওই কাজটি শেষ করে পাশের একটি লাইনে কাজ করছিলেন। তবে ওই কাজটি করার ব্যাপারে তিনি অফিসকে জানায়নি। এমনকি তার সাথে থাকা সুপার ভাইজারকেও না বলে একটি চালু লাইনে কাজ করা হচ্ছিলো।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে ১ নিহত 

B
BN DESK | 20 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার