Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

BN DESK
03 September 2026, 01:36 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

গোপালগঞ্জ  প্রতিনিধি: গোপালগঞ্জের সদর উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগে হারুন মিনা নামে একজনকে আটক করেছে পুলিশ।  গত রোববার দিনগত রাতে উপজেলার ফুকরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সোমবার  সকালে হারুন মিনার ছোট ভাই টুকু মিনা ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করলে হারুন মিনাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। মামলার অপর দুইজন আসামি হলেন, হারুন মীনার স্ত্রীর দুলু বেগম ও মেয়ে ময়না।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশরাফ হোসেন জানান, ‘ আগে থেকেই ছোট ভাই টুকু মীনার সঙ্গে বসতবাড়ি নিয়ে বড় ভাই হারুনের বিরোধ ছিল। এর জেরে প্রায়ই নানা বিষয়াদি নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি হত।  গত রোববার সন্ধ্যার দিকে হারুনের উঠানে দাঁড়িয়ে টুকু মীনার মেয়ে এসএসসি পরিক্ষার্থী লামিয়া মোবাইলে তার দুলাভাইয়ের সঙ্গে কথা বলছিল। এসময় ভাতিজি লামিয়াকে হারুন তার উঠান থেকে চলে যেতে বলেন। একপর্যায়ে তাকে ও তার মা বিউটি বেগমকে নিয়ে গালিগালাজ করতে থাকেন হারুন।’

‘এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের দুজনকে কাতরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মা-মেয়ে দুজনকেই মৃত ঘোষণা করেন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

B
BN DESK | 19 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার