Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে মোটরসাইকেল খাদে পড়ে চালক স্কুলছাত্র নিহত

BN DESK
02 September 2026, 01:03 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে মোটরসাইকেল খাদে পড়ে চালক স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার খাদে পড়ে রনি শেখ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত এবং তার চাচাতো ভাই ও একই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র জিমি শেখ আহত হয়েছে।

আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী-ডালনিয়া সড়কের বাঘাজুড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি শেখ ডালনিয়া গ্রামের ওলি শেখের ছেলে ও মাঝিগাতী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার জানায়, রনি শেখ তার চাচাতো ছোট ভাই জিমি শেখসহ মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় মোটর সাইকেলটি বাঘাজুড়ি গ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে দুজনই মারাত্মক আহত হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রনি শেখকে মৃত ঘোষণা করেন। 

আহত জিমি শেখ চিকিৎসাধীন বলে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে মোটরসাইকেল খাদে পড়ে চালক স্কুলছাত্র নিহত

B
BN DESK | 24 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার