Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

BN DESK
02 September 2026, 07:54 PM পড়তে ১ মিনিট

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদুল মোল্লা (১৯) নামে এক যুবক নিহত ও অপর দুই বন্ধু মারাত্মক আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে।

আজ শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার এস.আই শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌছায় এবং নিহত ও আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সাজিদুল তার আরো দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রন হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হয় এবং অপর দুই বন্ধু একই গ্রামের জাকির হোসেন মোল্লার ছেলে বাঁধন মোল্লা (২২) ও মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২০) কে আশংকাজনকভাবে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার