Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

BN DESK
02 September 2026, 09:42 PM পড়তে ১ মিনিট

গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস রাস্তার খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আজ বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সামনের টায়ার বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়ার মালেক বাজার এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস-এর উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোন মৃতদেহ উদ্ধার হয়নি বলে তিনি মন্তব্য করেন।

 
এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার