Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে যৌথবাহিনী অভিযানে আটক ১৪

BN DESK
01 September 2026, 06:27 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে যৌথবাহিনী অভিযানে আটক ১৪

মফস্বল ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচিকে ঘিরে গতকাল বুধবার গোপালগঞ্জে দিনভর উত্তেজনা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত কোনও মামলা না হলেও ১৪ জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান। জানান, গতকালের সংঘাতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় সদর থানায় মোট ১৪ জন আটক আছেন। গতকাল রাত ৩টার দিকে যৌথবাহিনী তাদের থানায় হস্তান্তর করে। আপাতত শহরের পরিবেশ শান্ত আছে।

এদিকে, গোপালগঞ্জে চলছে ২২ ঘণ্টার কারফিউ। থমথমে পরিস্থিতি বিরাজ করছে জেলাটিতে। প্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন মানুষ; তবে সে সংখ্যা খুবই সীমিত। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বুধবার (১৬ জুলাই) দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে সেখানে থমথমে পরিবেশ দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক-বাজারে লোকজনের উপস্থিতি বেড়েছে। সড়কের ওপর থেকে ইট, বাঁশ ও কাঠের টুকরা সরাচ্ছেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

 

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে যৌথবাহিনী অভিযানে আটক ১৪

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার