Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ৪

BN DESK
02 September 2026, 07:54 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ৪

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপ‌জেলার ভেড়ারবাজার এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৮), টু‌ঙ্গিপাড়ার ই‌দ্রিস মোল্লার ছে‌লে সোহেল মোল্লা (৩৫), থানার পাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২২) এবং শহ‌রের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫)। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

 

বুধবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের একটি সূত্র জানায়, নিহতদের শরীরে গুলিবিদ্ধ ছিল।

এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন গোপালগঞ্জ ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লের জরুরি বিভা‌গের চি‌কিৎসক ডা. শেখ মো. না‌বিল।  

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে সড়ক অবরোধ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ শহর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত জেলায় কারফিউ ঘোষণা করা হয়েছে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ৪

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার