Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এনসিপির

BN DESK
03 September 2026, 04:06 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এনসিপির

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক আকরাম হুসেইন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর প্রতিটি থানার সামনে দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন তিনি। এতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানান।

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টায় রাজধানীর কাওরান বাজার ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। 

আকরাম বলেন, এ থেকে প্রমাণ হয় পুলিশে এখনও ফ্যাসিবাদের দোসরদের আধিপত্য। তিনি পুলিশের সংস্কার দাবি করেন। এর আগে বাংলামোটরে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে মশাল হাতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক নেতাকর্মী। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের নেতা ফয়সাল মাহমুদ, ডেপুটি মুখ্য সমন্বয়ক সাইফুল্লাহ হায়দার ও মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়ক মোস্তাক আহমেদ শিশির।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এনসিপির

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার