Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

BN DESK
02 September 2026, 08:09 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় তারা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে, এনসিপির নেতাকর্মীরা মহাসড়কের সাইনবোর্ডের উভয় লেনের সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এ বিষয়ে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক নিরব রায়হান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক আমাদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভে নেমেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই হামলার তীব্র নিন্দা জানাই।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু বলেন, অন্তর্বর্তী সরকার কী করছে, এটা আমাদের প্রশ্ন। আমরা বর্বরোচিত হামলা বিচার চাই।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার