Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে হিমাগারের সঙ্কট, মাঠেই নষ্ট হচ্ছে টমেটো

BN DESK
02 September 2026, 12:25 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে হিমাগারের সঙ্কট, মাঠেই নষ্ট হচ্ছে টমেটো

নিউজ ডেস্ক:   গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হিমাগারের অভাবে মাঠেই নষ্ট হচ্ছে হাজার হাজার টন টমেটো। ফলে লোকসানে পড়েছেন চাষিরা।

দুই একর জমির মালিক খায়ের কৃষক জানান, এ বছর টমেটোর বেশ ভালো ফলন হয়েছে। কিন্তু হিমাগার না থাকায় আমরা সংরক্ষণ করতে পারছি না। অধিকাংশ টমেটো পচে যাচ্ছে। তাই কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।

বর্গা চাষি দিদার মুন্সি বলেন, কষ্ট করে টমেটো চাষ করি কিন্তু সংরক্ষণের অভাবে আমাদের সব পরিশ্রম পণ্ড হয়ে যাচ্ছে। সরকার যদি আমাদের জন্য হিমাগারের ব্যবস্থা করত তাহলে আমরা অনেক উপকৃত হতাম।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, চলতি বছর ১৩৪ হেক্টর জমিতে টমেটোর আবাদ করা হয়। যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় প্রায় ৩৫০০ মেট্রিক টন। ফলন ভালো হলেও হিমাগারের অভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে হিমাগারের সঙ্কট, মাঠেই নষ্ট হচ্ছে টমেটো

B
BN DESK | 03 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার