গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে হামলার ঘটনায় ১৪৪ জারি ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেন। এই হামলার ঘটনার পর সমাবেশ শেষে পদযাত্রায় আবারও হামলার ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে থেমে থেমে দফায় দফায় এই সংঘর্ষ চলছিল বলে জানা গেছে। এই হামলার ঘটনায় এনসিপি নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বলেও জানা গেছে।
এর আগে দুপুরে দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় পুলিশের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ঘটনা ঘটে।
‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের সমাবেশস্থলে তারা হঠাৎ করে মিছিল নিয়ে এসে মঞ্চে চড়াও হয়। এসময় সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদেরও মারধর করে তারা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।