Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

BN DESK
02 September 2026, 07:24 PM পড়তে ১ মিনিট

গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মো. আলী আজগর শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বুধবার (৪ মার্চ) দুপুরে শহরের পুলিশ লাইন্স মোড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জে জেলা কার্যালয়ের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় টিমের সদস্যরা ৮ কেজি গাঁজা সহ ওই যুবককে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃত মোঃ আলী আজগর শেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কাঠালতলা গ্রামের মো: হাসেম শেখের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের  পরিদর্শক  মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ওই যুবককে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। 

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার