Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে বাস চাপায় নিহত ১, জনতার আগুন

BN DESK
02 September 2026, 10:14 AM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে বাস চাপায় নিহত ১, জনতার আগুন

নিউজ ডেস্ক:   গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় রবীন্দ্রনাথ সরকার (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে চালক সঞ্জীব বিশ্বাস (৫৫) আহত হয়েছেন। এ দুর্ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন ধরিয়ে দিয়েছে।

আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রবীন্দ্রনাথ সরকারের বাড়ি গোপালগঞ্জ শহরের পারহাউজ রোডে। তিনি পেশায় কাঠমিস্ত্রি। আহত সঞ্জীব বিশ্বাসের বাড়ি একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, খুলনা থেকে বরিশালগামী নয়ন পরিবহনের যাত্রীবাহী বাস সাতপাড় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এর পিছনে দাঁড়িয়ে ছিল একটি মোটরসাইকেল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাস দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিয়ে বাসের পিছনে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী রবীন্দ্রনাথ সরকার মারা যায়।

এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। পরে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসে আগুন দেয়ার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।   

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে বাস চাপায় নিহত ১, জনতার আগুন

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার