Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালপুরে অটোচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

BN DESK
30 April 2026, 03:43 AM পড়তে ১ মিনিট

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি পূর্বপাড়া গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে গলাচেপে ধরে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত চান মিয়া (৪৫) মাদারজানী গ্রামের বেপারিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে চানমিয়ার অটোরিকশায় উঠে একই গ্রামের কাজম আলীর ছেলে ফরহাদ গোপালপুর যাওয়ার কথা বলেন। চানমিয়া গোপালপুর যেতে রাজি না হওয়ায়, কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে তর্কের সৃষ্টি হয়। পরে উত্তেজিত ফরহাদ চানমিয়ার গলা টিপে ধরলে ঘটনাস্থলে নিস্তেজ হয়ে পরে যায়।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তার আগেই মৃত্যু হয়েছে। চানমিয়ার পরিবার জানায়, অটোরিকশায় না ওঠানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নির্মম ঘটনা মেনে নেওয়া কঠিন। তারা ঘটনার সঠিক তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালপুরে অটোচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার