Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

BN DESK
05 April 2026, 01:33 AM পড়তে ১ মিনিট

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (৪ এপ্রিল) সকালে হেমনগর রেলস্টেশন এলাকায় একটি ট্রেন যাওয়ার সময় ওই ব্যক্তি লাইনের ওপর অবস্থান করছিলেন। এসময় দ্রুতগামী ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার