Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোবর ফেলা নিয়ে ঝগড়ায় বড়ভাইকে হত্যা

BN DESK
03 September 2026, 04:02 PM পড়তে ১ মিনিট
গোবর ফেলা নিয়ে ঝগড়ায় বড়ভাইকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার রারিরচর এলাকায় এ ঘটনা ঘটে। মো. হানিফ ওই এলাকার আনু মিয়ার ছেলে। অভিযুক্ত মো. আনিস নিহত হানিফের আপন ছোটভাই।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সনজুর মোরশেদ জানান, দুপুরে কলাগাছের পাশে গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আনিস কাঠের গুঁড়ি দিয়ে হানিফকে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। অভিযুক্ত আনিসকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

গোবর ফেলা নিয়ে ঝগড়ায় বড়ভাইকে হত্যা

B
BN DESK | 27 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার