Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোবিন্দ শুধু আমার, অন্য কারো নয় : সুনীতা

BN DESK
09 October 2025, 09:20 PM পড়তে ১ মিনিট
গোবিন্দ শুধু আমার, অন্য কারো নয় : সুনীতা

বিনোদন ডেস্ক : অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিবাহ বিচ্ছেদের খবরে সরগরম হয়েছিল বলিউড। কয়েকদিন আগেই খবর রটে যায়, আলাদা হওয়ার পথে হাঁটছেন এই জুটি।  এমন গুঞ্জনে মন খারাপ হয়েছিল অভিনেতার ভক্তদের। তবে গণেশচতুর্থীর দিন একসঙ্গে হাজির হয়ে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন দুজন।

এদিন গণেশ পুজার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীতা স্পষ্ট জানিয়ে দিলেন, তাদের আলাদা করার ক্ষমতা কারও নেই।  অভিনেত্রীর কথায়, আজ সবার গালে থাপ্পড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে। আমরা যদি সত্যিই আলাদা হতে চাইতাম, তাহলে কি এত ঘনিষ্ঠভাবে ক্যামেরার সামনে আসতাম? সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আমাদের কেউ আলাদা করতে পারবে না। ভগবান এলেও পারবেন না। শয়তানের পক্ষেও সম্ভব নয়। আমার বর শুধুই আমার। গোবিন্দও শুধু আমার। যতক্ষণ না আমি মুখ খুলছি, কেউ কিছু বিশ্বাস করবেন না।

গোবিন্দ ও সুনীতার দাম্পত্য জীবন দীর্ঘ ৩৮ বছরের। শোনা যাচ্ছিল, ২০২৪ সালের ডিসেম্বরে নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। এমনকি প্রতারণা ও নির্যাতনের অভিযোগও উঠেছিল গোবিন্দর বিরুদ্ধে। তবে বুধবার সকল অভিযোগ উড়িয়ে দেন তিনি। তিনি জানান, এই সব খবর সম্পূর্ণ গুজব। এমন পরিবারে থাকতে পারা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। বিচ্ছেদের গুজবে যারা উদ্বেগ প্রকাশ করেছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

গোবিন্দ শুধু আমার, অন্য কারো নয় : সুনীতা

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার