Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোমতীর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজের চার ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 09:46 PM পড়তে ১ মিনিট

কুমিল্লার তিতাস উপজেলায় গোমতীর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজের চার ঘণ্টা পর মিরাজ হোসেন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

আজ রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মিরাজের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গোমতী নদী সংলগ্ন পশ্চিম পাড় বালুয়াকান্দি বাংগালীবাড়ি ঘাটে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয় মিরাজ।

মৃত মিরাজ হোসেন (১০) নারান্দিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের প্রবাসী মোশারফ হোসেনের ছেলে ও কুমিল্লা একটি মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা জানায়, মিরাজ হোসেন গোমতী নদীর পাড়ে খেলতে গিয়ে ট্রলারে উঠে। একপর্যায়ে ট্রলার থেকে পা পিছলে নদীতে পড়ে যায়। নদীতে স্রোত থাকায় উঠতে পারেনি। এসময় সহপাঠীরা বাড়িতে গিয়ে খবর দিলে স্বজনরা ও স্থানীয়রা মিলে নদীতে অনেক খোঁজাখুজি করে। না পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় চার ঘণ্টা খোঁজাখুজি করে মরদেহ উদ্ধার করে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এরশাদ হোসাইন বলেন, খবর পাওয়ার পরই আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে ঢাকা থেকে ডুবুরি নিয়ে আরেকটি টিম গিয়ে স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

এলাকা: কুমিল্লা তিতাস
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

গোমতীর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজের চার ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

B
BN DESK | 22 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার