Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোলাম মাওলা রনি মিথ্যাচার ও বিভ্রান্তির উৎস হয়ে উঠেছেন: প্রেস সচিব

BN DESK
03 September 2026, 05:37 AM পড়তে ১ মিনিট
গোলাম মাওলা রনি মিথ্যাচার ও বিভ্রান্তির উৎস হয়ে উঠেছেন: প্রেস সচিব

সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন বলে অভিযোগ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।  

শুক্রবার (৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। 

শফিকুল আলম বলেন, ‘গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন।’

তিনি লেখেন, ‘সম্প্রতি সময় টিভির এক টকশোতে রনি দাবি করেছেন যে, নূর হোসেন-স্বৈরাচারবিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ-নাকি জনতার হাতে নিহত হয়েছেন!’

জুলাই আন্দোলন কেন অনিবার্য ছিল, চতুর্থ পোস্টার প্রকাশ করল প্রধান উপদেষ্টার কার্যালয়, চূড়ান্ত হয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির খসড়া, চলবে আরও দর-কষাকষি এসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস সচিব লেখেন, ‘আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীই গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে। প্রশ্ন হচ্ছে, রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন?

প্রেস সচিব এ সময় টকশো উপস্থাপককেও একহাত নিয়ে বলেন, দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।

শফিকুল আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন, কেউ কেউ আবার মতবিরোধও প্রকাশ করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

গোলাম মাওলা রনি মিথ্যাচার ও বিভ্রান্তির উৎস হয়ে উঠেছেন: প্রেস সচিব

B
BN DESK | 04 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার