Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোলের সেঞ্চুরি ভিনির, ছাড়াতে চান রোনালদোকে

BN DESK
07 September 2026, 02:56 PM পড়তে ১ মিনিট
গোলের সেঞ্চুরি ভিনির, ছাড়াতে চান রোনালদোকে

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে শত গোলের মাইলফলক স্পর্শ করেছেন ভিনিসিউস জুনিয়র। বুধবার (২২ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সালজবুর্গের বিপক্ষে জোড়া গোল করে এই মাইলফলক স্পর্শ করেন ব্রাজিলের এই তারকা। এই মাইলফলক স্পর্শ করার পর এবার রোনালদোকে পেছনে ফেলতে চান ভিনি।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ভিনি প্রথম গোলটি করেন লুকা মদ্রিচের পাস থেকে। আর দ্বিতীয় গোলে ফুটে ওঠে তার দুর্দান্ত স্কিল। রিয়াল মাদ্রিদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ভিনিসিউসের গোল এখন ১০১টি। কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদোর কীর্তি ছুঁতে ভিনিসিউসের প্রয়োজন আর তিন গোল। ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত রিয়ালের জার্সিতে রোনালদো গোল করেছেন ১০৪টি। এখানে অবশ্য নিজের সেরা চেহারায় কম সময়ই থাকতে পেরেছেন তিনি। পুরো ক্যারিয়ারের মতো এই ক্লাবেও চোটা তাকে ভুগিয়েছে অনেক। তার পরও স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সফলতম ব্রাজিলিয়ান ফুটবলার তিনি।

তাকে এখন ছাড়িয়ে যেতে চান ভিনিসিউস। ব্রাজিলের এই তারকা বলেন, ‘এই জার্সিতে গোল করতে পারলেই খুশি থাকি আমি। এই জার্সিতে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান রোনালদো। তার চেয়ে তিন গোল পিছিয়ে আছি। আশা করি, আরও গোল করতে পারব আমি।’ রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ভিনিসিউস জিতেছেন তিনটি লা লিগাসহ মোট ১৪ ট্রফি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

গোলের সেঞ্চুরি ভিনির, ছাড়াতে চান রোনালদোকে

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার