Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ ৫দিন পর মৃত্যু

BN DESK
10 October 2025, 07:53 PM পড়তে ১ মিনিট
গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ ৫দিন পর মৃত্যু

নিউজ ডেস্ক:   চাঁদপুরের কোড়ালিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ খাদিজা আক্তার (৩২)ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে তিনি মারা যান।

একই ঘটনায় আহত ইমাম হোসেন সরদারের স্ত্রী খাদিজা। মাইমুনা আক্তার মুনা (৮) ও মাইদুল ইসলাম খালিদ (৩) নামে দুই সন্তান রয়েছে এ দম্পতির। খাদিজার মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেন ইমাম হোসেন সরদারের ফুফাতো ভাই মাহমুদুল হাসান জীবন।

তিনি বলেন, ৯ মার্চ সেহরির সময় শহরের কোড়ালিয়া এলাকায় আমার মামার বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে ৬ জন দগ্ধ হন। পর্যায়ক্রমে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। সেখানে আহতদের মধ্যে মামাতো ভাই ইমাম হোসেনের স্ত্রী খাদিজার অবস্থা বেশি আশঙ্কাজনক ছিল। মূলত গ্যাসের চুলা তিনি জ্বালাতে গিয়েছিলেন। পাঁচ দিন চিকিৎসারত থেকে তিনি মারা যান। তার মৃত্যুতে পরিবারের অন্য সদস্যরা আরো অসুস্থ হয়ে পড়েছেন।

এ ঘটনায় ৯ মার্চ অগ্নিদগ্ধ হন, আব্দুর রহমান সরদার (৭০), তার স্ত্রী শাহানুর বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন সরদার (৪০), বড় ছেলের স্ত্রী খাদিজা আক্তার (৩২), মেঝো ছেলের বৌ নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ ৫দিন পর মৃত্যু

B
BN DESK | 14 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার