Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-মা দ্বগ্ধ, শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 09:20 AM পড়তে ১ মিনিট
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-মা দ্বগ্ধ, শিশুর মৃত্যু

মফস্বল ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে রায়হান নামে চার মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) সকালে মিরের বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। দ্বগ্ধ অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহতরা হলেন-মৃত রায়হানের বাবা মোহাম্মদ রিপন (২৫) ও মা হাফিজা আক্তার (২০)। বিস্ফোরণের পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবার শরীরের ৮০ শতাংশ এবং মায়ের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান তিনি। দগ্ধ দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-মা দ্বগ্ধ, শিশুর মৃত্যু

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার