Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কচুয়ায় একই পরিবারের ৩ জন দগ্ধ

BN DESK
04 September 2026, 09:47 PM পড়তে ১ মিনিট

চাঁদপুরের কচুয়ায় সেহরির খাবার প্রস্তুত করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন খাদিজা আক্তার (৩০), তার স্বামী মো. মাহমুদুল (৩৬) ও জা শিউলি আক্তার (৪০)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে কচুয়া দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামের বোয়াল বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

কচুয়া দক্ষিণ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নাছির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দগ্ধ তিনজনই বর্তমানে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধ মাহমুদুলের ছোট ভাই হাসান জানান, ভোর ৪টার দিকে তার ভাবি খাদিজা আক্তার সেহরি প্রস্তুত করার জন্য রান্নাঘরে যান। সিলিন্ডার আগে থেকেই লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে ছিল। তিনি চুলা জ্বালাতে গেলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। এসময় খাদিজাকে উদ্ধার করতে গিয়ে মাহমুদুল ও শিউলি আক্তারও দগ্ধ হন।

তিনি আরও জানান, তাদের উদ্ধার করে প্রথমে ভোর ৫টার দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে তাদের ঢাকায় পাঠানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়। 

তাদের মধ্যে খাদিজা আক্তারের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে; তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে। বাকি দুইজনের মধ্যে মাহমুদুলের ৪ শতাংশ ও শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হওয়ায় তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কচুয়ায় একই পরিবারের ৩ জন দগ্ধ

B
BN DESK | 25 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার