Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গ্রাম পুলিশ সদস্যের ঘরে মিললো ২০ বস্তা সরকারি চাল

BN DESK
09 October 2025, 01:27 AM পড়তে ১ মিনিট
গ্রাম পুলিশ সদস্যের ঘরে মিললো ২০ বস্তা সরকারি চাল
চাঁদপুরের হাজীগঞ্জে এক গ্রাম পুলিশের বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার ও অভিযুক্তকে আটক করা হয়েছে। 
 
আজ বুধবার (১৮ জুন) সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য স্বপন সাহার বসতঘর থেকে এসব চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। একই সময়ে তাকে আটক করা হয়।
 
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে স্বপন সাহা স্থানীয় লোকজনের কাছে সরকারি চাল বিক্রি করছিলেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী বুধবার সকালে তার বসতঘরে গিয়ে সরকারি চালের বস্তাগুলো দেখতে পান। পরে উপজেলা প্রশাসন ও সংবাদকর্মীদের খবর দেন।
 
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনসহ সংবাদকর্মীরা ওই বাড়িতে গিয়ে স্বপনের ঘরের ভেতর ৫০ কেজি ওজনের ৯ বস্তা, ৩০ কেজি ওজনের ৫ বস্তা এবং খালি ১২টি চালের বস্তা দেখতে পান। এ সময় স্বপন সাহা ছয় বস্তা চাল বিক্রির কথা স্বীকার করেন।
 
এ বিষয়ে অভিযুক্ত স্বপন সাহা বলেন, “ভিজিএফের চালগুলো আমি মানুষের কাছ থেকে কিনে রেখেছি। এখন আবার বিক্রি করে দিচ্ছি।”
 
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব জানান, ঈদুল আজহা উপলক্ষে ২ হাজার ১২৮টি ভিজিএফ কার্ড এসেছে। এর মধ্যে ১৬৮ কার্ডধারীকে ১৫০ কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, রশিদ মেম্বার ও গ্রাম পুলিশ স্বপন সাহা মিলে বিতরণ করেন।
 
তিনি আরও বলেন, “স্বপনের সঙ্গে কথা হলে সে জানায়, আতপ চাল হওয়ায় অনেকে খেতে চায় না। তাই চাল বিক্রি করে দিয়েছে। তবে সে দাবি করছে, বিক্রিকৃত চালগুলো সে কিনেছে। এখন ইউএনও স্যারের নির্দেশে চালগুলো জব্দ করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে, যে-ই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
 
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, চাল জব্দসহ অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য স্বপন সাহাকে আটক করা হয়েছে।
 
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, এ ঘটনায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।
এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

গ্রাম পুলিশ সদস্যের ঘরে মিললো ২০ বস্তা সরকারি চাল

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার