Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গ্রাহকসেবা দ্রুত নিশ্চিত করতে পল্লী বিদ্যুতের নতুন অভিযোগ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : এমপি মোশারফ হোসেন

BN DESK
04 September 2026, 05:38 PM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের দোরগোড়ায় দ্রুত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার লক্ষে নতুন অভিযোগ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজার এলাকায় নতুন এ অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।

এসময় তিনি বলেন, গ্রাহকসেবা দ্রুত নিশ্চিত করতে পল্লী বিদ্যুতের নতুন অভিযোগ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন,এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে এবং সেবার মান আরও উন্নত হবে।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার খুরশীদ আলমের সভাপতিত্বে ও নন্দীগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম কায়ছার রেজার সঞ্চালনা অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ কে আজাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক মহিদুল ইসলাম বাবু, সাবেক পরিচালক মাহফুজুর রহমান মাফু, এজিএম আবু হানিফ, প্রকৌশলী আব্দুর রাজ্জাক ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

গ্রাহকসেবা দ্রুত নিশ্চিত করতে পল্লী বিদ্যুতের নতুন অভিযোগ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : এমপি মোশারফ হোসে...

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার