Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গ্রীনভিউ গলফ রিসোর্ট ‘মা পদক’এ ভূষিত হচ্ছেন ববিতা

BN DESK
06 May 2026, 03:23 AM পড়তে ১ মিনিট

করতোয়া ডেস্ক ঃ ২০২৬ সালটা যেন ববিতা’র অভিনয় জীবনের অন্যতম প্রাপ্তির বছরই হতে যাচ্ছে। কারণ এরইমধ্যে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন ‘হুস হু’ পুরস্কার। আবার আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসে পেতে যাচ্ছেন ‘আনন্দ মেলা’ আজীবন সম্মাননা পুরস্কার।

তবে এরইমধ্যে ববিতা জানালেন আগামী বিশ্ব মা দিবস (১০ মে) উপলক্ষ্যে ‘আলী-রূপা ফাউণ্ডেশন’-এর সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে ‘গ্রীনভিউ গলফ রিসোর্ট’ নিবেদিত ‘মা পদক ২০২৬’ অনুষ্ঠানে রাজধানীর একটি অভিজাত হোটেলে চলচ্চিত্রে একজন মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য এবং বাস্তব জীবনে একজন সফল মা হিসেবে ববিতা বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন।

ববিতা বলেন,‘ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবং চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা, একুশে পদকে ভূষিত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য এবং আমার একমাত্র সন্তান ছেলে অনিককে মানুষের মতো মানুষ করার কারণে আমাকে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আয়োজিত গ্রীনভিউ গলফ রিসোর্ট’ নিবেদিত মা পদক ২০২৬ অনুষ্ঠানে একজন সফল ও গর্বিত মা হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে বিধায় আমি সত্যিই ভীষণ আনন্দিত। জীবনের এই পর্যায়ে এসে এই সম্মাননা’প্রাপ্তি আমার কাছে ভীষণ অর্থবহ এবং সবচেয়ে বেশি সম্মানের বলেই আমি মনে করছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাংবাদিক অভি মঈনুদ্দীনকে, যিনি মূলত এই মা পদকের প্রতিষ্ঠাতা। ধন্যবাদ আলী-রূপা ফাউণ্ডেশনকে।’

অভি মঈনুদ্দীন বলেন,‘ শ্রদ্ধেয় ববিতা আপা বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়িকা এবং ব্যক্তি জীবনে তিনি তার একমাত্র সন্তান অনিককে নিয়ে ভীষণ সুখী। আমি তাকে দীর্ঘ ২৬ বছর ধরে চিনি-জানি। মা পদক ২০২৬-এ এই সম্মাননা গ্রহন করার জন্য তিনি ভীষণ উদগ্রীব হয়ে আছেন। কারণ এই সম্মাননা চলচ্চিত্রে একজন সফল মা হিসেবে এবং ব্যক্তি জীবনেও একজন সফল মা হিসেবে বিবেচনায় পাচ্ছেন তিনি।’

উল্লেখ্য, এর আগে ‘মা পদক’-এ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছিলেন কিংবদন্তী নায়িকা শবনম, অভিনেত্রী দিলারা জামান, অভিনেত্রী আনোয়ারা ও চিত্রলেখা গুহ। চলতি বছরে সংস্কৃতি অঙ্গন থেকে ছয়জনকে, সাংবাদিকতায় দুইজনকে এবং ব্যাংক, আইন বিচার, বিমান বাহিনী, ডাক্তার পেশায় ১২ জন সফল ও গর্বিত সন্তানের মায়েদের’কে ‘মা পদক ২০২৬’ প্রদান করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

গ্রীনভিউ গলফ রিসোর্ট ‘মা পদক’এ ভূষিত হচ্ছেন ববিতা

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার