Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

BN DESK
02 September 2026, 11:46 AM পড়তে ১ মিনিট
ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

নিউজ ডেস্ক:  ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটারের মতো দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে এ যানজট সৃষ্টি হয়।  তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে যান চলাচল ধীরগতি হয়। গৌরিপুরে কচুয়া সড়কের গাড়িগুলো মহাসড়কে উঠতে গিয়ে যানজট সৃষ্টি হয়। অপরদিকে ধীরগতির ফলে দ্রুত মহাসড়ক পাড়ি দিতে অনেক যানবাহন উল্টোপথে চলাচল শুরু করে। যার ফলে যানজট দাউদকান্দির গৌরিপুর, শহিদনগর, স্বল্প পেন্নাই, রাজারহাট পর্যন্ত পৌঁছায়। 

ঢাকা থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের চালক আবু মুছা বলেন, দেড় ঘণ্টার মতো দাউদকান্দি অংশে আটকে ছিলাম। এখন কিছুটা কমেছে। 

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সকালের দিকে ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল। উল্টোপথে কিছু গাড়ি চলায় যানজট আরও বেড়েছিল। পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

B
BN DESK | 11 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার