Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঘরের মাঠে নিচের সারির দলের কাছে হার বার্সা’র

BN DESK
02 September 2026, 11:29 AM পড়তে ১ মিনিট
ঘরের মাঠে নিচের সারির দলের কাছে হার বার্সা’র

স্পোর্টস ডেস্ক : লা লিগায় নিজেদের ঘরের মাঠে নিচের সারির দল লেগানেসের কাছে ১-০ গোলে হেরে গেছে কাতালানরা। চতুর্থ মিনিটেই কর্নার থেকে গোল করে লেগানেস অধিনায়ক গঞ্জালেস স্বাগতিকদের চমকে দেন।

বল দখলে ৮০ শতাংশ এগিয়ে থাকা বার্সেলোনা একের পর এক আক্রমণ চালালেও লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচজুড়ে নেওয়া ২০টি শটের মধ্যে মাত্র ৪টি লক্ষ্যে ছিল, যা দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন লেগানেস গোলকিপার মার্কো দিমিত্রভ।

এই হারে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও বার্সার ওপর চাপ বাড়ছে। অ্যাটলেটিকো মাদ্রিদ এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে, রিয়াল মাদ্রিদও সমান অবস্থানে। অন্যদিকে, গুরুত্বপূর্ণ এই জয়ে অবনমন অঞ্চল থেকে উঠে এসে ১৫ নম্বরে জায়গা করে নিয়েছে লেগানেস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ঘরের মাঠে নিচের সারির দলের কাছে হার বার্সা’র

B
BN DESK | 16 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার