Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঘরের মাঠে হামজা-সামিতের অভিষেক ম্যাচের টিকিট ৪শ’ টাকা

BN DESK
02 September 2026, 08:13 AM পড়তে ১ মিনিট
ঘরের মাঠে হামজা-সামিতের অভিষেক ম্যাচের টিকিট ৪শ’ টাকা

স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে গত ২৫ মার্চ অভিষেক হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। তবে এখন তিনি অপেক্ষায় ঘরের মাঠে অভিষেকের জন্য। সে অপেক্ষা শেষ হবে আগামী ১০ জুন। 

ম্যাচটা আরও এক কারণে বিশেষ। বাংলাদেশ দলের হয়ে প্রথম বারের মতো এদিন মাঠে নামবেন আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম। সেই ম্যাচের টিকিট নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এবার বাফুফে জানাল সে ম্যাচের টিকিট নিয়ে বিস্তারিত তথ্য। সে ম্যাচ দিয়ে বাংলাদেশ ফুটবলও নতুন এক যুগে ঢুকে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে আরও আগে থেকে। তবে ফুটবল দলের ম্যাচের টিকিট মিলত মাঠেই। 

তবে জনগণের আগ্রহ দেখে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচের জন্য প্রথমবারের মতো অনলাইনে টিকিট ছাড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার অনলাইন প্লাটফর্ম ঃরপশরভু.ষরাব এ পাওয়া যাবে ম্যাচের টিকিট। বুধবার বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস এসব তথ্য জানান। একজন ফুটবলপ্রেমী মোবাইল ও ই-মেইল ব্যবহার করে সর্বোচ্চ পাঁচটি টিকিট কিনতে পারবেন।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ১০ ক্যাটাগরির টিকিট ছাড়বে বাফুফে। প্রেসিডেন্ট বক্সে শুধু নিমন্ত্রিত অতিথিরা খেলা দেখার সুযোগ পাবেন। হসপিটালিটি বক্সের টিকিটের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। করপোরেট বক্স পাঁচ হাজার, ভিআইপি-রেড বক্স চার হাজার, ভিআইপি-২ ও ভিআইপি-৩ দুই হাজার ৫০০, স্কাই ভিউ তিন হাজার, ক্লাব হাউজ-১ দুই হাজার ৫০০, ক্লাব হাউজ-২ দুই হাজার ও সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। সাধারণ গ্যালারির জন্য ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে ও তিনটি বুথে ছাড়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ঘরের মাঠে হামজা-সামিতের অভিষেক ম্যাচের টিকিট ৪শ’ টাকা

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার