Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঘরে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে গেল মেয়ে

BN DESK
27 February 2024, 07:29 PM পড়তে ১ মিনিট
ঘরে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে গেল মেয়ে

রাঙ্গামাটি প্রতিনিধি : বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে মেমেসিং মারমা। মঙ্গলবার কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে ধর্ম বিষয়ে পরীক্ষা ছিল তার। মেমেসিং মারমা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়া এলাকার বাসিন্দা। সে এবার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সোমবার সন্ধ্যায় কুকিমারা পাড়ায় নিজ বাড়িতে মারা যান উপাচিং মারমা (৪৭)। তিনি পেশায় কৃষক। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন।

কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা জানান, মেমেসিং মারমা বাবার একটি কিডনি অনেক আগে হতে নষ্ট ছিল। তিনি এক ছেলে এক মেয়ে নিয়ে কৃষি কাজ করে সংসার চালাতেন। তার মেয়ে বাবার মরদেহ রেখে  এসএসসি পরীক্ষায় অংশ নেন। বিকেলে ধর্মীয় কার্যাদি শেষে তাকে কুকিমারা শ্মশানে দাহ করা হয়।

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান, মেমেসিং মারমা চলমান এসএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগ হতে অংশ নিচ্ছে মেমেসিং মারমা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ঘরে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে গেল মেয়ে

B
BN DESK | 27 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার