Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঘর থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

BN DESK
02 September 2026, 04:37 AM পড়তে ১ মিনিট
ঘর থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

ফেনীর ছাগলনাইয়া থেকে দুই হাত কাটা মো. হানিফ (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাতে খবর পেয়ে উপজেলার উত্তর ছয়ঘরিয়া এলাকায় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

তবে নিহতের স্ত্রীর দাবি ঘর থেকে ডেকে নিয়ে হানিফকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার উত্তর ছয়ঘরিয়া এলাকায় একটি যুবকের দুই হাত কাটা মরদেহ পড়ে আছে। রাতে এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত হানিফ শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী তাসলিমা আক্তারের অভিযোগ করিম (জুনা) নামে এক ব্যক্তি তার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে দুই হাত কেটে হত্যা করেছে।

ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে তাকে হত্যার তথ্য নিশ্চিত করা গেছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: ফেনী ছাগলনাইয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ঘর থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

B
BN DESK | 21 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার