Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঘাটাইলে মই থেকে পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

BN DESK
05 February 2024, 07:06 PM পড়তে ১ মিনিট
ঘাটাইলে মই থেকে পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে মই থেকে পড়ে উজ্জ্বল সূত্রধর (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার গুনগ্রাম এলাকায় একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো.বদিরুজ্জামান স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত উজ্জ্বল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বিয়ারা গ্রামের জোয়ান সূত্রধরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য জানান, কাঠমিস্ত্রির কাজ করতেন উজ্জ্বল। গুনগ্রাম এলাকায় একটি ভবনে মই দিয়ে কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ তার হাই প্রেসার উঠে মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঘাটাইলে মই থেকে পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

B
BN DESK | 05 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার