Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঘাসের খেত থেকে চিকিৎসকের সন্তানের মরদেহ উদ্ধার

BN DESK
07 September 2026, 11:30 PM পড়তে ১ মিনিট
ঘাসের খেত থেকে চিকিৎসকের সন্তানের মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ঘাসের খেত থেকে আবরার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের আগলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবরার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসক শওকত শরীফের ছেলে।

গত মঙ্গলবার বিকেলে থেকে আবরার নিখোঁজ ছিল। এরপর রাত সাড়ে ৯টার দিকে আবরারের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ১৩ ও ১৫ বছর বয়সের দুই শিশুকে রাতেই জিজ্ঞেসাবাদ করেছে পুলিশ। এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। নিহত আবরারের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে বলে পুলিশ জানায়। 

বেলপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদরী জানান, ঘাসের খেত থেকে উদ্ধার হওয়া শিশুর মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় দু’জন শিশুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ঘাসের খেত থেকে চিকিৎসকের সন্তানের মরদেহ উদ্ধার

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার