Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঘোষণার ১১ দিন পর অর্থ পুরস্কার পেলেন নারী ফুটবলাররা

BN DESK
02 September 2026, 12:10 PM পড়তে ১ মিনিট
ঘোষণার ১১ দিন পর অর্থ পুরস্কার পেলেন নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের প্রতিশ্রুত এক কোটি টাকা অর্থ পুরস্কার হস্তান্তর করা হয়েছে। সাফ নারী ফুটবলের শিরোপা অক্ষুন্ন রাখায় জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে এই পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 

এনএসসি’র পক্ষ থেকে সাফ চ্যাম্পিয়ন নারী দলের ৩২ সদস্যের মাঝে সমান ৩ লাখ ১২ হাজার ৫শ’ টাকার চেক এরই মধ্যে সংশ্লিষ্ঠদের প্রদানের জন্য বাফুফে’র কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে, কাঠমান্ডু থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকায় ফিরলে বাফুফে ভবনে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সেসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন।

উল্লেখ্য, বুধবার (৩০ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক দল নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলারকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্রীড়া উপদেষ্টা। অন্যদিকে, সাফজয়ী দলকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি ফারুক আহমেদ অভিনন্দন জানিয়ে এই পুরস্কার ঘোষণা করেন, যা টানা দ্বিতীয় সাফ শিরোপার স্বীকৃতিস্বরূপ দলটিকে দেওয়া হবে। এছাড়াও বাফুফে থেকেও তাদের দেড় কোটি টাকার পুরষ্কার ঘোষণা হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ঘোষণার ১১ দিন পর অর্থ পুরস্কার পেলেন নারী ফুটবলাররা

B
BN DESK | 11 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার