Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঘোড়াশালে ছেলের সামনে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু 

BN DESK
02 September 2026, 06:36 AM পড়তে ১ মিনিট
ঘোড়াশালে ছেলের সামনে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু 

নিউজ ডেস্ক:  নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনের সামনের পুরাতন রেল ব্রিজে আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনে কাটা পড়ে মনসুর আলী (৬২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

এসময় চোখের সামনে বাবার মৃত্যু দেখে সঙ্গে থাকা ছেলে আব্দুল হাকিম (১৮) জ্ঞান হারিয়ে ফেলেন।

রোববার (৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনসুর নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে একদল শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামত ও রঙের কাজ করে আসছিলেন। আজও সকাল থেকে মনসুর ও তার ছেলে হাকিমসহ তিনজন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনের সামনের পুরাতন ব্রিজের মাঝখানে রেললাইনে রঙের কাজ করছিলেন। এসময় সকাল পৌনে ৯টার দিকে ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি ব্রিজের দিকে আসতে দেখে তিনজনই ব্রিজ পার হওয়ার জন্য দৌড়াতে থাকেন।  

একপর্যায়ে একটু সামনে এসে ব্রিজের রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে দুজন অবস্থান করতে পারলেও ছেলের সামনে মনসুর ওই ট্রেনের নিচে কাটা পড়ে দুই খণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চোখের সামনে এ ঘটনা দেখে ছেলে আব্দুল হাকিম নিরাপত্তা চৌকিতে অজ্ঞান হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা ছেলেকে উদ্ধার করে রেল স্টেশনে নিয়ে আসেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ জানান, শ্রমিকরা ঠিকাদারের অধীনে রেলওয়ে ব্রিজে কাজ করছিলেন। এসময় ট্রেনে কাটা পড়ে মনসুর মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঘোড়াশালে ছেলের সামনে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু 

B
BN DESK | 03 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার