Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, একজনের মৃত্যু

BN DESK
02 September 2026, 08:30 AM পড়তে ১ মিনিট
চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, একজনের মৃত্যু

রাজধানীর চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

আজ শুক্রবার (২১ মার্চ) ভোরে গণপিটুনিতে আহত হওয়ার পর তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে একজন মারা যান।

চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মো. শোয়েব জানান, চকবাজারের চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় ছিনতাই করার সময় গণধোলাইয়ের শিকার হন তিনজন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিহতের বয়স ২৫ বছরের মতো। আহতদের একজনের বয়স ২০ ও আরেকজন ১৮ বছর। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানান এসআই শোয়েব।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, চকবাজার থেকে ওই তিন যুবককে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, একজনের মৃত্যু

B
BN DESK | 21 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার