রাজধানীর চকবাজারের ইসলামবাগে অভিযান পরিচালনা করার সময় পলিথিন ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ শওকত আলী(৪২) আহত হয়েছেন।
আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের উপ-পরিদর্শক (সশস্ত্র) এএসআই মাসুদ বলেন, চকবাজারের ইসলামবাগ এলাকায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনার সময় কারখানার মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদপ্তর পরিচালক মো. শওকত আলী আহত হয়। পরে মাথায় ও নাকে রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চকবাজার থেকে আহত অবস্থায় পরিবেশ অধিদপ্তরের এক পরিচালককে ঢাকা মেডিকেল এস জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আমরা জানতে পেরেছি অবৈধ পলিথিন কারখানায় অভিযানের সময় হামলায় ওই পরিচালক আহত হয়েছেন।