Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চকবাজারে বাসায় ঢুকে নারীসহ দুইজনকে চোরের ছুরিকাঘাত, যুবক আটক

BN DESK
02 September 2026, 08:54 AM পড়তে ১ মিনিট
চকবাজারে বাসায় ঢুকে নারীসহ দুইজনকে চোরের ছুরিকাঘাত, যুবক আটক

রাজধানীর চকবাজার রহমতগঞ্জ এলাকায় চোরের ছুরিকাঘাতে এক নারীসহ দুই জন আহত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত ওই যুবক মোক্তার হোসেনকে (৩২) গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা লেন- গৃহিণী মৌসুমী খাতুন (৩৫) ও প্রতিবেশী কসমেটিক দোকান কর্মচারী সেন্টু মিয়া (২৫)।

 

চকবাজার থানার এসআই হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের সংবাদের মাধ্যমেই সেখান থেকে গণধোলাইয়ের শিকার চোর মুক্তার হোসেনসহ আহত দুই জনকে চিকিৎসার জন্য আজ দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। আহত ওই নারীর জরুরি বিভাগের চিকিৎসা চলছে। সামান্য আহত সেন্টু ও গণধোলাইয়ের শিকার মুক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

আহতের স্বামী মুরগি ব্যবসায়ী খোকন মিয়া বলেন, রহমতগঞ্জ বড় মাঠের পাশে ছয় তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় থাকেন তারা। মোক্তার হোসেন (২৫) নামের এক প্রতিবেশী রুমের মধ্যে ঢুকে চুরি করতে গেলে আমার স্ত্রী মৌসুমী খাতুন চিৎকার করলে তার পেটে ছুরিকাঘাতে আহত করে। পরে দৌড়ে পালানোর সময় সেন্টু নামের প্রতিবেশী ওই চোরকে ধরতে গেলে তার ডান হাতের আঙ্গুলে ছুরিকাঘাত করে। সে সময় প্রতিবেশীরা মোক্তার হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও বলেন, ঘটনার সময় আমি দোকানে ছিলাম। ছেলে-মেয়েরাও বাসার বাহিরে ছিল। এ সুযোগে প্রতিবেশী মুক্তার ঘটনাটি ঘটিয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

চকবাজারে বাসায় ঢুকে নারীসহ দুইজনকে চোরের ছুরিকাঘাত, যুবক আটক

B
BN DESK | 05 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার