Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চকরিয়ায় পিকআপের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত 

BN DESK
04 September 2026, 06:56 AM পড়তে ১ মিনিট
চকরিয়ায় পিকআপের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত 

নিউজ ডেস্ক:  কক্সবাজারের চকরিয়া উপজেলার শান্তিবাজার-কাকারা-মানিকপুর-ইয়াংছা সড়কের কাকারা মাঝেরফাঁড়ি ব্রিজ এলাকায় চাউল বোঝায় পিকআপের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৬ মে) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। এসময় সিএনজির আরো দুই যাত্রী আহত হন।

নিহতরা হলেন, উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদের ছেলে শহীদুল ইসলাম (৩১) ও উপজেলার পূর্ব বড় ভেওলা ফজুমিয়াজী চর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কায়সার (৩৫)। তিনি ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানান চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরী।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সুরাজপুর ৯ নম্বর ওয়ার্ডের ‘আর্মি সরোয়ারের রাস্তার মাথায়’ ইয়াংছা পিকআপ ও চিরিংগামুখী সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। 

ওসি শফিকুল বলেন, “রাত পৌনে ২টা পর্যন্ত পুলিশের দল ঘটনাস্থলে অবস্থান করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চকরিয়ায় পিকআপের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত 

B
BN DESK | 17 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার