Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চকরিয়ায়  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

BN DESK
01 September 2026, 05:39 PM পড়তে ১ মিনিট
চকরিয়ায়  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  কক্সবাজারের চকরিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল আমিনকে (২৭) চকরিয়া থানার ফাসিয়াখালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।


বৃহস্পতিবার (১ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

গ্রেপ্তার নুরুল আমিন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংডং ছগির শাহকাটা এলাকার মোক্তার আহমেদের ছেলে।

র‍্যাব জানায়, মামলার অভিযোগে বলা হয়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে অপহরণ করে ধর্ষণ করেন আসামি। এ ঘটনায় চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন।

আ.ম. ফারুক বলেন, “দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই আসামিকে ওয়ারেন্টভিত্তিক অভিযানে গ্রেপ্তার করে র‍্যাব। তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চকরিয়ায়  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

B
BN DESK | 02 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার