Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চকরিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর আটক

BN DESK
04 September 2026, 06:54 AM পড়তে ১ মিনিট
চকরিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর আটক

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক নুরুল আলম অস্ত্র তৈরির কারিগর।

মঙ্গলবার (৩ জুন) উপজেলার বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছৈইন্ন্যামারঘোনা এলাকা থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক নুরুল আলম ওই এলাকার আব্দুল বাচ্চুর ছেলে।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে- একটি দেশীয় অস্ত্রের তৈরি কাঠের বাটসহ বডি, ৩৬টি দেশীয় অস্ত্র তৈরির ব্যারেল, ৫টি গুলির খালি খোসা, দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত একটি ওয়েল্ডিং মেশিন ও ৪টি অস্ত্র তৈরির বাটের সরঞ্জাম।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগরকে আটক করা হয়েছে। নুরুল আলম দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় অস্ত্র তৈরি করে আসছিলেন। এর আগেও, র‌্যাব তাকে আটক করেছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চকরিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর আটক

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার