Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

BN DESK
02 April 2026, 12:31 AM পড়তে ১ মিনিট

​কক্সবাজারের চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত শিশুরা হলো— ডুলাহাজরা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুরিফা জান্নাত (৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চারা বটতলী এলাকায় নানার বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি পুকুর পাড়ে খেলতে যায় দুই বোন। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুদের মুখ দিয়ে রক্তমিশ্রিত ফেনা বের হচ্ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

​পরে তাদের উদ্ধার করে দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চকরিয়া থানার ওসি মনির হোসেন দুই শিশুর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার