Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চকরিয়ায় পুলিশের গাড়ি খাদে পড়ে নিহত ১ , আহত ৪

BN DESK
05 September 2026, 04:18 AM পড়তে ১ মিনিট
চকরিয়ায় পুলিশের গাড়ি খাদে পড়ে নিহত ১ , আহত ৪

নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া রিংভং এলাকায় মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির গাড়ি খাদে পড়ে নাজমুল হাসান নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আরও চারজন সদস্য। 

শুক্রবার (১৪ মার্চ) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ৫ জন সদস্য ফাঁড়ি থেকে ডিউটির গাড়িতে রওনা দেন। পথে ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া রিংভং এলাকায় পৌঁছালে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা একজন কনস্টেবল নিহত হন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডিউটি চলাকালে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ সময় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চকরিয়ায় পুলিশের গাড়ি খাদে পড়ে নিহত ১ , আহত ৪

B
BN DESK | 14 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার