Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চকরিয়ায় বাসচাপায় যুবক নিহত

BN DESK
05 September 2026, 04:52 AM পড়তে ১ মিনিট
চকরিয়ায় বাসচাপায় যুবক নিহত

কক্সবাজারে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপা পড়ে মোহাম্মদ হুমায়ুন কবির লোকমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। 

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হুমায়ুন কবির লোকমান চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মোহাম্মদ বশিরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানা, নিহত হুমায়ুন কবির লোকমান আজ সকাল ৯টার দিকে মোটরসাইকেল যোগে চকরিয়া শহরে যাওয়ার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মালুমঘাট এলাকায় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। নিহত মোহাম্মদ হুমায়ুন কবির লোকমান মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্বরত রয়েছেন।

নিহত মোহাম্মদ হুমায়ুন কবির লোকমানের বাবা জানান, আগামী সোমবার আমার ছেলের বিয়ের দিন ছিল। কিন্তু আল্লাহ তার আগে আমার ছেলেকে না ফেরার দেশে নিয়ে গেছে।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বলেন, নিহত মোহাম্মদ হুমায়ুন কবির লোকমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও চালককে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চকরিয়ায় বাসচাপায় যুবক নিহত

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার