Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

BN DESK
05 September 2026, 04:25 AM পড়তে ১ মিনিট
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় আঞ্চলিক মহাসড়ক (এবিসি) সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রলি গাড়িতে থাকা দুই যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনাস্থ সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকার হারুন রশিদের ছেলে মো: রুবেল (২৮) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিলহাচুরা এলাকার মো: মহিউদ্দিনের ছেলে সেলিম (২২)।

স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার কোনাখালী ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ট্রলিগাড়ি যোগে ডেকোরেশনের মালামাল নিয়ে ফিরছিল রুবেল ও সেলিম। প্রতিমধ্যে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মরংঘোনা সেতুসংলগ্ন এলাকায় আসার পর মহেশখালী থেকে পেকুয়ামুখী পানবোঝাই একটি পিকআপ ভ্যান ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলিতে থাকা দু'জনই ঘটনাস্থলেই নিহত হন। বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরা হলো না দুই যুবকের। নিহত দু'জনের পরিবারে সদস্য ও আত্মীয় স্বজনের কান্নার আওয়াজে আকাশ ভারি হয়ে উঠে এবং পরিবারে মাঝে শোকের মাতম চলছে।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দু'জনের লাশ শনিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যান নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

B
BN DESK | 22 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার