Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেডে শ্রমিক শেডে আগুন 

BN DESK
07 September 2026, 09:48 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেডে শ্রমিক শেডে আগুন 

নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কেইপিজেডের ভেতরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিকদের বসবাসের  ২০টি কক্ষের একটি সেড আগুনে পুড়ে গেছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্ণফুলী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইফুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন। 

সাইফুজ্জামান জানান, কেইপিজেডের ভেতরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিকদের বসবাসের জন্য টিনের ছাউনি দেওয়া ২০টি কক্ষের একটি সেড ছিল। সকাল ১০ টার দিকে এই সেডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের শ্রমিকদের প্রয়োজনীয় কাপড়-চোপড়, মোবাইল ফোন অন্যান্য সামগ্রী পুড়ে যায়। 

ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হতে পারে বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেডে শ্রমিক শেডে আগুন 

B
BN DESK | 24 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার